মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুলাউড়ায় পানগাছ কাটার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন, স্মারকলিপি ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা কমলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত; বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা শ্রীমঙ্গলের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি ​শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি, ৭ ‘বেস্ট রিডার’কে ল্যাপটপ প্রদান কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবক আটক মৌলভীবাজারে ৯ হাজার পানগাছ ধ্বংস, ক্ষতিগ্রস্ত পুঞ্জি পরিদর্শনে পুলিশ শ্রীমঙ্গলে তরুণীকে ফাঁদে ফেলার অভিযোগ: জনরোষে পরিমল পাল মেয়ের শ্বশুরবাড়ির বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল বাবার

কমলগঞ্জে একতাই শক্তি সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

ডেস্ক রিপোর্ট / ১১৭ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে আর্তমানবতার সেবায় নিয়োজিত ‘একতাই শক্তি সামাজিক সংগঠন’-এর উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩ ঘটিকায় রহিমপুর ইউনিয়নের ঘাটের বাজারে এই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সুমন আহমেদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। প্রবাস থেকে ভার্চুয়ালি অংশ নেন সংগঠনের প্রতিষ্ঠাতা জাবেদ আহমেদ, সভাপতি রুবেল আহমদ এবং সহ-সভাপতি শাহান আহমদ।

অনুষ্ঠানে আয়োজকরা বলেন, আর্তমানবতার সেবা এবং সমাজের সার্বিক উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। প্রতি বছরের ন্যায় এবারও আমরা আমাদের সাধ্যমতো অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি। এই ইফতার সামগ্রী বিতরণ ছাড়াও আমাদের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে।

প্রবাসী দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা আরও বলেন, “প্রবাসে থাকা অনেক ভাই আমাদের এই মহৎ কাজে আর্থিক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং আশা করছি সামনের দিনগুলোতেও তারা আমাদের পাশে থাকবেন।


ইফতার সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক এনামুল হোসাইন, পরিচালনা বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ চৌধুরী, সমাজসেবক ওয়াহিদ আহমদ, কাজল মিয়া, এনামুল ইসলাম প্রমুখ।

সংগঠনের এমন মানবিক কর্মকাণ্ড স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে। ইফতার সামগ্রী হাতে পেয়ে অসহায় পরিবারগুলোর সদস্যদের মুখে হাসির ঝিলিক লক্ষ করা যায়।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর