শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

স্থানীয় আওয়ামী লীগ সভাপতি-সম্পাদককে নিয়ে নির্বাচনি জনসভা করলেন হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক / ১১৬ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

কুমিল্লা-৪ আসনে আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদককে সঙ্গে নিয়ে নির্বাচনি জনসভা করেছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শলঘর ইউনিয়নে এ জনসভা অনুষ্ঠিত হয়। বড়শলঘর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভাকে ঘিরে কুমিল্লা জেলাজুড়ে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ৫ আগস্টের আগে বড়শলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আউয়াল এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার অভিযোগে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা রয়েছে।

এ বিষয়ে বড়শলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল আউয়াল বলেন, ‘এলাকার ছেলে হিসেবে আমি সেখানে গিয়েছি। এখানে রাজনীতির কোনো বিষয় নেই।’

এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য পাওয়া যায়নি।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর