শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; এক্সক্যাভেটরসহ বিপুল সরঞ্জাম জব্দ নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার

কমলগঞ্জে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ

ডেস্ক রিপোর্ট / ১৫৭ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজারে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরীর পক্ষে ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ হাবিবুর রহমান নোমানের নেতৃত্বে কালেঙ্গা বাজার ও আশপাশের এলাকায় সাধারণ ভোটারদের মাঝে ধানের শীষের লিফলেট তুলে দেওয়া হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত। লিফলেট বিতরণকালে তিনি ভোটারদের দ্বারে দ্বারে যান এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার স্বার্থে মুজিবুর রহমান চৌধুরীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,
উপজেলা বিএনপির সদস্য শামিমুল আহসান, পতনউষার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল আহাদ, রহিমপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও আমেরিকা প্রবাসী মোস্তাফিজুর রহমান শিপলু, আদমপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহ আমীর, উপজেলা যুবদল সদস্য ও মাধবপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশাহিদ আহমদ, কমৱগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল বাছিত, রহিমপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকতার শাহরিয়ার।

এছাড়াও উপজেলা ও রহিমপুর ইউনিয়ন যুবদল, ছাত্রদল এবং সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এই গণসংযোগে অংশ নেন। প্রচারণা চলাকালে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর