শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মৌলভীবাজারে বিএনপি নেতাদের সাথে মতবিনিময়ে যা বললেন প্রধানমন্ত্রী পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ পাইলট হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পথে কমলগঞ্জের মাহির মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের পর সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর জনসভা; ঝড়ো বতাসে প্যান্ডেল ভাঙলেও চা শ্রমিকদের আবেগের জোয়ার মক্তবে যাওয়ার পথে ৮ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয়

নির্বাচন ঘনিয়ে আসতেই সহিংসতা বাড়ছে: আসিফ মাহমুদ

ডেস্ক রিপোর্ট / ১২৯ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, একটি রাজনৈতিক দল ততই সহিংস ও হিংস্র আচরণে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। তিনি বলেন, হামলা, মামলা ও সন্ত্রাসকে যারা আবারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চাইছে, জনগণ এবার তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের স্টেশন সড়কে মৌলভীবাজার–৪ আসনের এনসিপি মনোনীত প্রার্থী প্রীতম দাশের নির্বাচনী পথসভায় এসব কথা বলেন আসিফ মাহমুদ। তিনি বলেন, সম্প্রতি এনসিপির একজন শরীককে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটেছে, যা রাজনৈতিক সহিংসতার ভয়াবহ চিত্র তুলে ধরে। তবে তিনি আশ্বস্ত করেন, ভোটের দিন ভোটাররা নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারবেন। এ জন্য ১১ দলীয় জোটের নেতাকর্মীরা কেন্দ্রভিত্তিক অবস্থান নেবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশের মানুষের ওপর নির্যাতন চালানো ফ্যাসিবাদী রাজনীতিকে আবার ফিরিয়ে আনার জন্য কিছু রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বক্তব্য দিচ্ছেন, যা জনগণ মেনে নেবে না। সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

চা শ্রমিকদের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, এনসিপি ক্ষমতায় গেলে এই অঞ্চলের চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা হবে। পাশাপাশি দলটির ইশতেহারে শ্রমিকদের মজুরি ঘণ্টায় ১০০ টাকা করার প্রতিশ্রুতি থাকবে। তিনি বলেন, বর্তমানে যে মজুরি শ্রমিকরা পান, তা দিয়ে সম্মানজনক জীবনযাপন সম্ভব নয়। তাই শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

একই পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, একটি রাজনৈতিক দল সারাদেশে নির্বিচারে মামলা দিয়ে জনগণের সঙ্গে বাণিজ্য করেছে এবং এখন নির্বাচন সামনে রেখে সেই মামলা প্রত্যাহারের প্রলোভন দেখাচ্ছে, যা স্পষ্ট প্রতারণা। তিনি অভিযোগ করেন, একসময় যে ৩১ দফা সংস্কারের কথা বলা হয়েছিল, তা নিজেরাই বিসর্জন দিয়েছে সংশ্লিষ্ট দলটি।

নাহিদ ইসলাম আরও বলেন, এনসিপি চায় না কোনো আসন চাঁদাবাজ, সন্ত্রাসী বা নতুন করে স্বৈরাচার প্রতিষ্ঠা করতে চাওয়া শক্তির হাতে চলে যাক। তাই বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, সিলেট বিভাগের একাধিক যোগ্য প্রার্থীর মধ্য থেকে প্রীতম দাশকে মনোনয়ন দেওয়া হয়েছে, কারণ তিনি দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের জন্য কাজ করে আসছেন।

তিনি উল্লেখ করেন, চা-বাগানের শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করতে গিয়ে প্রীতম দাশ ফ্যাসিবাদী শাসনামলে কারাবরণ করেছেন। তাই তাকে বিজয়ী করে সংসদে পাঠালে তিনি আরও শক্তভাবে মানুষের অধিকার আদায়ে ভূমিকা রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন এনসিপির নেতারা।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর