শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

দ্রুতগামী যানবাহনের ধাক্কায় প্রাণ হারিয়েছে বানর

ডেস্ক রিপোর্ট / ১১৬ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে দ্রুতগামী যানবাহনের ধাক্কায় প্রাণ হারিয়েছে একটি শিশু বানর। রোববার দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রোববার দুপুরে একদল বানর রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির গাড়ি একটি ছোট বানরকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই বানরটি মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২ টায় শিশু বানরটি মৃত্যুর পর মা বানরটি গাছের এ ডাল থেকে সে ডালে লাফালাফি করে কান্নাকাটি করছে।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া এই সড়ক ও রেলপথ বন্যপ্রাণীদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। বন বিভাগের নিষেধাজ্ঞা এবং গতিরোধক থাকা সত্ত্বেও চালকরা নির্ধারিত গতিসীমা (ঘণ্টায় ২০ কিমি) অমান্য করে গাড়ি চালান। ফলে প্রায় সময়ই চশমা পরা হনুমান, বানর ও অজগরের মতো বিভিন্ন প্রজাতির প্রাণীরা দুর্ঘটনার শিকার হচ্ছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের একজন কর্মকর্তা জানান, “আমরা বারবার চালকদের সচেতন করার চেষ্টা করছি। কিন্তু বনের ভেতরে গাড়ির গতি নিয়ন্ত্রণ না করলে এ ধরনের অনাকাংখিত মৃত্যু রোধ করা কঠিন।

বিষয়টি সম্পর্কে লাউয়াছড়া বিট কর্মকর্তা মারযোগ হোসেন জানান, দ্রুতগামী গাড়ীর ধাক্কায় শিশু বানরটির মৃত্যু হয়। আমরা দুর্ঘটনাকবলিত বানরটির মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিবেশবাদী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে লাউয়াছড়া বনের ভেতর দিয়ে যানবাহন চলাচল সীমিত করা অথবা বিকল্প সড়ক তৈরির দাবি জানিয়ে আসছে। তাদের মতে, বনের ভেতরের এই রাস্তায় যদি কঠোরভাবে গতি নিয়ন্ত্রণ না করা হয়, তবে অচিরেই লাউয়াছড়া তার জীববৈচিত্র্য হারাবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর