রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা শ্রীমঙ্গলের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি ​শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি, ৭ ‘বেস্ট রিডার’কে ল্যাপটপ প্রদান কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবক আটক মৌলভীবাজারে ৯ হাজার পানগাছ ধ্বংস, ক্ষতিগ্রস্ত পুঞ্জি পরিদর্শনে পুলিশ শ্রীমঙ্গলে তরুণীকে ফাঁদে ফেলার অভিযোগ: জনরোষে পরিমল পাল মেয়ের শ্বশুরবাড়ির বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল বাবার দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা মুঈদ আশিক চিশতীর, জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকতে চান মানুষের মৌলভীবাজারে দুর্গাপূজার নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় জেলা পুলিশের মতবিনিময় কমলগঞ্জে ১৬ চা-শ্রমিক পরিবারের মাঝে মডেল ঘরের চাবি হস্তান্তর

শ্রীমঙ্গলে র‌্যাবের অভিযান: ঝোপে মিলল দুই বস্তা অস্ত্র

ডেস্ক রিপোর্ট / ১২৭ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঝোপের ভেতর লুকিয়ে রাখা দুই বস্তা থেকে ১১টি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯।

এসব এয়ারগান নাশকতার উদ্দেশ্যে সংগ্রহ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে অভিযানকালে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন লচনা ইউনিয়নের সাতগাঁও গ্রামের একটি নির্জন ঝোপে অভিযান চালিয়ে এয়ারগানগুলো উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে র‌্যাব সদস্যরা পরিত্যক্ত অবস্থায় দুইটি বস্তার ভেতর এয়ারগানগুলো খুঁজে পান।

র‌্যাব জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—উদ্ধারকৃত এয়ারগানগুলো কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য মজুত করা হয়েছিল। যদিও ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি, তবে এয়ারগানগুলোর উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে র‌্যাব আরও জানায়, উদ্ধার হওয়া ১১টি এয়ারগান আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে জিডি মূলে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে র‌্যাব।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর