শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

সিলেট-৬: এমরানের পর ফয়সলকে বিএনপির মনোনয়ন

ডেস্ক রিপোর্ট / ১৫৯ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে গঠিত সিলেট-৬ আসনে এবার ফয়সল আহমদ চৌধুরীকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষরিত চিঠিতে ফয়সল আহমদ চৌধুরীবে মনোনয়নপ্রদান করা হয়। যা রোববার রাতে জানাজানি। ফয়সল আহমদ চৌধুরীর মিডিয়া সেল থেকে মনোনয়নপ্র্রাপ্তির তথ্য নিশ্চিত করা হয়েছে।

এরআগে বিএনপর মনোনয়ন ঘোষণার প্রথম ধাপে এ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীকে প্রার্থী ঘোষণা করা হয়। দলীয় প্রার্থী হিসেবে এমরান আহমদ প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

অপরদিকে, ফয়সল আহমদ সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষের প্রতীকে অংশ নিয়ে আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেন।

প্রথম ধাপে দলীয় মনোনয়ন না পেলেও মাঠে সক্রিয় ছিলেন ফয়সল। এবার তাকেও দলীয় মনোনয়ন প্রদান করা হলো।

জানা গেছে, এই দুই নেতাই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ শেষ দিনে তারা মনোনয়নপত্র জমা দেবেন।

বিএনপি সূত্রে জানা গেছে, বিভিন্ন আসনেই বিকল্প প্রার্থী প্রস্তুত রাখছে বিএনপি। তাই একাধিক নেতাকে মনোনয়ন প্রদান করা হচ্ছে। এদের মধ্যে থেকে একজনকে পরে বাছাই করে নেওয়া হবে।

এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) জিকে গৌছ বলেন, কয়েকটি আসনে দলের দুইজন নেতাকে মনোনয়নপত্র জমা দিতে বলা হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের সময় একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করবেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর