শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি

অনলাইন ডেস্ক রিপোর্ট / ১৩৫ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাবেক এমপি ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি এবং ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য শাহ নুরুল কবীর শাহিন দল থেকে পদত্যাগ করেছেন।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

পদত্যাগপত্রে শাহিন উল্লেখ করেন, আমার ব্যক্তিগত অসুবিধা থাকায় আমি (শাহিন) দলের সব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে পদত্যাগ করলাম।

সংবাদ সম্মেলনে শাহ্ নুরুল কবীর শাহিন বলেন, আমি ছাত্রজীবন থেকে শুরু করে দীর্ঘ ৪৩ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। ২০০১ সালে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ঈশ্বরগঞ্জবাসীর সুখে-দুঃখে পাশে থেকেছি। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনেও আমি ভোটের মাঠে থাকব।

আপনি আট দলীয় জোট কিংবা অন্য কোনো দল থেকে নির্বাচনে অংশ নিবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাহিন বলেন, অনেক দলেই আমাকে অফার করছে। কিন্তু আমি এখনও কোনো সিদ্ধান্ত নিইনি। তবে আমি ভোটের মাঠে থাকব।

প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর সাবেক এমপি শাহিন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনে ভোটের মাঠে আলোচনায় আসেন। এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর