শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

তফসিল ঘোষণার পরই ২ ছাত্র উপদেষ্টার পদত্যাগ কার্যকর হবে: প্রেস সচিব

অনলাইন ডেস্ক / ১৫৩ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

নির্বাচন কমিশন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আগামীকাল (১১ ডিসেম্বর) ঘোষণা করবে। এ তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ বিকেল ৫টা নাগাদ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের আয়োজনে কমিশনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে পদত্যাগ কার্যকর হবে। সম্ভবত আগামীকালই সেই তফসিল ঘোষণা করা হবে।

picture.jpg-
পদত্যাগপত্র হাতে প্রধান উপদেষ্টার সঙ্গে আসিফ মাহমুদ ও মাহফুজ আলম | ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ

এসময় তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে দুই ছাত্র উপদেষ্টার সাক্ষাতের প্রসঙ্গ তুলে ধরে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারিতে নেতৃত্বদানকারী এ দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে শফিকুল আলম উল্লেখ করেন, নির্বাচন ঘোষিত সময়ে অনুষ্ঠিত হবে এবং কোনো বাধায় নির্বাচন আয়োজনে ব্যাঘাত ঘটাতে পারবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভিউর লোভে অনেকেই বলেছেন নির্বাচন হবে না। তবে প্রধান উপদেষ্টাসহ বর্তমান সরকার বলছে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে এবং সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর