শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

মুন্সিবাজার-রামেশ্বরপুর সড়ক সংস্কারে এলাকাবাসীর দু র্ভো গে র লাঘব

অনলাইন ডেস্ক / ১৬৪ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার-রামেশ্বরপুর সড়কে রাস্তা ভেঙ্গে পড়ায় এলাকাবাসী চরম দুর্ভোগ পোহানোর দীর্ঘদিন পর সম্প্রতি সময়ে সংস্কার কাজ হওয়ায় দুর্ভোগের লাঘব হচ্ছে হাজারো মানুষের।


সরেজমিনে দেখা যায়, প্রায় ৩ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ রামেশ্বরপুর বাজার মসজিদের পাশ থেকে মুন্সিবাজার পর্যন্ত সড়কটির সংস্কার কাজ করছে শ্রীমঙ্গলের ঠিকাদারি প্রতিষ্ঠান আরএনডি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের ২৪ ডিসেম্বর ২ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে এই কাজ হাতে নেয়। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় মেয়াদ বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

মুন্সিবাজার ও পতনঊষার ইউনিয়নের রূপসপুর, বনবিষ্ণুপুর, রামেস্বরপুর, সোনারগাঁও, ল²ীপুর, রশিদপুর, বলরামপুর, গোবিন্দপুর, হরিশ্মরণ, দূর্গাপুর গ্রাম সহ প্রায় ১৫টি গ্রামের জনসাধারণ এই সড়ক ব্যবহার করে আসছেন। রাস্তাটি ভেঙ্গে পড়ায় এলাকার অসুস্থ লোকজন, স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হতো।

এই সড়কে যাতায়াতকারী এড. রিপন আহমদ, শিক্ষক সালাহউদ্দীন আহমদ, ইউনুছ আলী, ডা: রিপন দেবনাথ, অনন্ত মালাকার বলেন, সড়কটি ভেঙ্গে খানাখন্দের সৃষ্টি হওয়ায় বর্ষা মৌসুমে চরম দুর্ভোগ পোহাতে হতো। এখন সংস্কার কাজ হওয়ায় এই দুর্ভোগের লাঘব হচ্ছে। সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন হলে আমাদের আর দুর্ভোগ পোহাতে হবে না।

ঠিকাদারি প্রতিষ্ঠান আরএনডি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী রমা রানী সেন জানান, সিডিউল মোতাবেক সড়কের সংস্কার কাজ চলমান রয়েছে। ডিসেম্বর মাসের পনের দিনের মধ্যেই কাজ সম্পন্ন হবে।

এলজিইডি উপজেলা প্রকৌশলী মো. সাঈফুল আজম বলেন, রাস্তার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে এবং নিয়মিত তদারকি চালছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর