শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

শমশেরনগরে রেল স্টেশন চালুসহ ৮ দফা দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট / ১৭০ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

আখাউড়া-সিলেট রেল সেকশনে বন্ধ সকল রেল স্টেশন চালুকরনসহ ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ১লা নভেম্বর সিলেট টু শায়েস্তাগঞ্জ রেলপথ অবরোধ সমর্থনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।

  • রোববার (২৬ অক্টোবর) সকাল ১১টায় এই কর্মসূচী পালিত হয়।

৮ দফা দাবী বাস্তবায়ন আন্দোলন, শমশেরনগর এর উদ্যোগে শমশেরনগর ইউনিয়ন বিএনপি সভাপতি ও সমাজকর্মী এনামুল হক শামীমের সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা গোলাম রাব্বাীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাস, ৮ দফা দাবি বাস্তবায়ন, কুলাউড়া এর আহ্বায়ক সাংবাদিক আজিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আকই, সাংবাদিক খালেদ পারভেজ বক্স, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, নূরুল মোহাইমীন মিল্টন, নির্মল এস পলাশ, জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: সায়েম, সদস্য সচিব রিয়াজুর রহমান রিজন, শমশেরনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মুক্তার হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দু’টি স্পেশাল ট্রেন চালু করা, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীতকরন, এই সেকশনে ট্রেনের টিকেট কালোবাজারী রোধ, সিলেটের স্টেশন সমুহে আসন সংখ্যা বৃদ্ধি করা, যাত্রীদের চাহিদা অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করাসহ বৃহত্তর সিলেটবাসীর প্রাণের দাবি ৮ দফা দ্রুত বাস্তবায়নের দাবিতে আগামী ১লা নভেম্বর সিলেট টু শায়েস্তাগঞ্জ পর্যন্ত রেলপথ অবরোধ করা হবে।

তারা আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সিলেটের প্রবাসীরা বিপুল পরিমাণে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও আখাউড়া-সিলেট রেলপথের কোন সংস্কার নেই, মান্ধাতা আমলের বগি ও ইঞ্জিন দিয়ে ট্রেন চলাচল এবং ঘন ঘন ট্রেন দুর্ঘটনা, রেলপথে ট্রেনের টিকেটের চরম সংকট, যাত্রীদের অবর্ননীয় ভোগান্তি লেগেই আছে।

আরও বলেন, রেল স্টেশনের কিছু অসাধু মাস্টার ও কর্মচারীর যোগসাজষে একটি সিন্ডিকেট চক্র টিকেট কালোবাজারীর মাধ্যমে দ্বিগুণ, তিনগুণ টাকা হাতিয়ে নিচ্ছে। এসব অব্যবস্থাপনা ও দুর্নীতি রোধে এবং ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্তসহ দাবি দাওয়া বাস্তবায়িত না হলে আগামী পহেলা নভেম্বর সর্বাত্মক কর্মসূচী বাস্তবায়ন এবং ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর