শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

সীমান্ত দিয়ে প্রবেশের সময় ১১ রোহিঙ্গা আটক

অনলাইন ডেস্ক / ১৪৩ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১১ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। শুক্রবার (১৭ অ‌ক্টোবর) সকা‌ল ৬টার দি‌কে তাদের আটক করা হয়।

আটকরা হ‌লেন – উখিয়ার কুতুপালং ক্যাম্পের রবিউল ইসলাম (২৪), রাজিয়া বেগম (২১), আড়াই বছরের শিশু নুর সাহিদা, শফিউল্লাহ(১৮), নুরনবী (১৫), বালুখা‌লি ক‌্যা‌ম্পের আমিনা বেগম (৩৫), আব্দুল আজিজ(১৫), রিফা খাতুন(৯), আবু(৭), সাফা(৬), কলাতলীর ইমান আলী ও ইসমাইল আজাদ(৪৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৬টার দি‌কে ভূরুঙ্গামারী উপ‌জেলার সোনাহাট-কচাকাটাগামী রাস্তার ম‌ধ্যে তারা ঘোরাঘুরি কর‌তে থা‌কেন। এ সময় সোনাহাট বিজিবি ক্যাম্পের টহল দল তা‌দের আটক করে।

প্রায় আট বছর আগে তারা কক্সবাজারের উখিয়ার বালুখালি এবং কুতুপালং ক্যাম্প থেকে কাজের সন্ধানে অবৈধভা‌বে ভারতে গিয়েছিলেন। তারা ভারতের হায়দ্রাবাদের কাঞ্চনবাগ এলাকায় ছিলেন। তাদের পরিবারের অন্য সদস্যরা এখনও কক্সবাজারের ওই ক্যাম্পগুলোতে অবস্থান কর‌ছেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়‌টি নিশ্চিত ক‌রে ব‌লেন, তারা রো‌হিঙ্গা কিনা তা যাচাই-বাছাই চল‌ছে। এ বি‌ষ‌য়ে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর