শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

জাফলংয়ে ৬০ হাজার ঘনফুট বালু জ*ব্দ

অনলাইন ডেস্ক / ১৩১ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দেশের অন্যতম পর্যটনকেন্দ্র জাফলংয়ে পরিবেশ-সংকটাপন্ন (ইসিএ) এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করেছে প্রশাসনের গঠিত বিশেষ টাস্কফোর্স। জব্দ করা এই বালু প্রকাশ্যে নিলামের মাধ্যমে ১৫ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সদস্যরা অংশ নেন।

সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক বলেন, ‘জাফলং বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। কিন্তু অনিয়ন্ত্রিতভাবে বালু–পাথর উত্তোলনের কারণে এখানকার প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে পড়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।’

উল্লেখ্য, পরিবেশবাদী সংগঠন বেলার করা একটি রিট আবেদনের পর আদালতের নির্দেশে জাফলংকে পরিবেশ-সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকেই সেখানে সব ধরনের বালু ও পাথর উত্তোলন নিষিদ্ধ। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে এখনও একটি প্রভাবশালী গোষ্ঠী অবৈধভাবে উত্তোলন কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয় প্রশাসনের।

পরিবেশবিদদের মতে, এমন অভিযান অব্যাহত না থাকলে এক সময় জাফলং তার প্রাকৃতিক বৈচিত্র্য হারাবে, এবং পর্যটনশিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর