শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

সিলেটের ক্যা ন্সা র রোগীদের জন্য ডিসি সারোয়ারের সুসংবাদ

ডেস্ক রিপোর্ট / ১৫৮ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

সিলেট অঞ্চলের ক্যান্সার রোগীদের জন্য সুসংবাদ জানিয়েছেন জেলা প্রশাসক মো. সারোয়ার আলম। এমন একটা সংবাদের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলের সাধারণ মানুষ।

সংবাদটি হচ্ছে, সিলেটে স্বল্প সময়ের মধ্যেই একটি পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল পাচ্ছেন সিলেটবাসী।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরের দিকে তিনি গণপূর্ত মন্ত্রনালয়ের সচিবের সঙ্গে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নির্মিতব্য ক্যান্সার ইউনিট পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সিলেটে ক্যান্সার চিকিৎসার তেমন কোনো সুযোগ সুবিধা নেই। রোগীদের দৌড়াতে হয় ঢাকা না হয় দেশের বাইরে। এনিয়ে ভোগান্তির শেষ নেই সিলেট বিভাগের মানুষের।

দীর্ঘনি থেকে সিলেট অঞ্চলের ক্যান্সার রোগীদের সেবা দিয়ে যাচ্ছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার ইউনিট। তাও এখানে পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা বলতে যা বোঝায়- সেরকম কোনো সুযোগ সুবিধা নেই।

  • এ অবস্থায় সিলেট বিভাগের প্রায় এক কোটি মানুষের প্রত্যাশা ছিল এখানে একটি পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতালের। তবে আলাদা কোনো হাসপাতাল না করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার ইউনিটকেই একটি স্বয়ং সম্পূর্ণ হাসাপতালের সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ চলছে।

অবকাঠামোগত উন্নয়নের কাজ প্রায় শেষের দিকে। সেই কাজ পরিদর্শন করতে এসেছিলেন গণপূর্ত মন্ত্রনালয়ের সচিব নজরুল ইসলাম।

এসময় সিলেটবাসীকে আশ্বস্ত করে ডিসি সারোয়ার আলম বলেন, কাজ চলছে। আশা করছি আগামী তিন মাসের মধ্যে অবকাঠামো নির্মাণ শেষে একটি পূর্ণাঙ্গ ক্যান্সার হাসাতালের কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, সিলেটের এই হাসপাতালে ক্যান্সার চিকিৎসা নিশ্চিত হলে আর ঢাকা বা বিদেশের মাটিতে ছুটতে হবেনা সিলেটবাসীকে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর