রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

কুশিয়ারা নদীতে বৈঠার ঝাপটা, তীরে হাজার হাজার প্রাণের উল্লাস

আনলাইন ডেস্ক / ১৯০ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার শেরপুরের হামরকোনা গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই বাইচ দেখতে নদীর দুই পাড়ে জড়ো হয় হাজারো মানুষ। উৎসবে পরিণত হয় পুরো এলাকা।

প্রতি বছরের মতো এবারও ভাদ্র মাসের এই দিনটিকে ঘিরে নদীপাড়ে নেমে আসে উৎসবের আমেজ।

শিশু থেকে শুরু করে বয়স্ক নারী-পুরুষ সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বাদ্যযন্ত্রের সুর, ঢোল-তবলার তাল, বৈঠার ছন্দ আর দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে কুশিয়ারা নদীর তীর।

দর্শনার্থীদের মধ্যে অনেকে এসেছেন পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে; কেউ এসেছেন কোলের শিশু নিয়ে। কেউ আবার পাড়ি দিয়েছেন দূরদূরান্ত থেকে—সিলেট, হবিগঞ্জের নবীগঞ্জ, আজমীরিগঞ্জ থেকেও বহু মানুষ যোগ দিয়েছেন এই নৌকা বাইচে।হামরকোনা গ্রামবাসীর আয়োজনে আয়োজিত এই প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে অংশ নেয় মোট ১৩টি নৌকা। টানটান উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমান। কর্নেল আহমদের সভাপতিত্বে এবং মুদরত আহমদ ও সাজন আহমদের যৌথ সঞ্চালনায় আয়োজনটি পরিচালিত হয়।

প্রসঙ্গত, এ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার (মোটরসাইকেল) অর্জন করে নবীগঞ্জের বাগাউড়ার মহরমের তরী এবং নবীগঞ্জের গুতগাওয়ের তরী ২য় পুরস্কার (ফ্রিজ) অর্জন করে। এ ছাড়া তৃতীয় হয়েছে কানাইশাহর তরী।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর