বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সালাহউদ্দিন শুভ,আশঙ্কামুক্ত

নেশার টাকা না পেয়ে যুবক ধারালো অস্ত্র নিয়ে চড়াও, ধস্তাধস্তিতে বাবার হাতে ছেলে খুন

ডেস্ক রিপোর্ট / ২১৯ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

নাটোরের সিংড়া উপজেলায় এক যুবক নেশার টাকা না পেয়ে ধারালো অস্ত্র নিয়ে বাবার ওপর চড়াও হন। ধস্তাধস্তির একপর্যায়ে বাবার হাতে ওই যুবক খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী গ্রামে ঘটনাটি ঘটেছে।

নিহত শরিফুল ইসলাম (২৮) ওই গ্রামের কাঠ ব্যবসায়ী শহীদ মোল্লার ছেলে। ঘটনার পর থেকেই শহীদ পলাতক। পুলিশ জানিয়েছে, হত্যায় ব্যবহৃত হাঁসুয়াটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরিফুল মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা জোগাড় করতে প্রায়ই এলাকার হাঁস-মুরগি ও বাসাবাড়িতে চুরি এবং পরিবারের সদস্যদের মারধর করতেন। তাঁকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রেও রাখা হয়েছিল। পরে সেখান থেকে তিনি চলে আসেন। স্ত্রী তাঁকে ছেড়ে চলে গেছেন। গতকাল সন্ধ্যায় নেশার টাকা না পেয়ে শরিফুল তাঁর বাবাকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি বাবার হাতের ধারালো হাঁসুয়ার কোপে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

স্থানীয় চামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাবান সরদার বলেন, ‘নেশার দ্রব্য কেনার জন্য টাকা চেয়ে না পেলে উগ্র হয়ে উঠত শরিফুল। গতকাল সন্ধায় ওই কারণে সে তার বাবাকে খুন করার জন্য তেড়ে আসে। ওই সময় বাবা আত্মরক্ষার জন্য ছেলেকে কুপিয়ে পালিয়ে যায়। পরে শরিফুল মারা যায়।’

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মমিনুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ধারালো হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকেই নিহত যুবকের বাবা পলাতক। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর