রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

শ্রীমঙ্গলে কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১, আহত ১

ডেস্ক রিপোর্ট / ১৬৮ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় জয়ন্ত কুমার (৪২) নামের এক স্টোরকিপার নিহত হয়েছে। বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ৭ টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের বধ্যভুমি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জয়ন্ত কুমার চক্রবর্তী কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার। নিহত জয়ন্ত কুমার এর গ্রামের বাড়ি সিলেট জেলার কানাইঘাট এলাকায়। এই ঘটনায় সিপার উদ্দিন নামে আরেকজন আহত হয়েছেন।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেল নিয়ে কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গল আসছিলেন তারা।বধ্যভূমির সামনে একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিলো। মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের পিছনে সরাসরি ধাক্কা দেয়। সেখানে দুজন রাস্তায় ছিটকে পড়লে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়ন্ত কুমারকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেন, ‘লাশ হাসপাতালে রয়েছে। সেখানে আমরা সুরতহাল প্রতিবেদন তৈরী করছি। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর