শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মৌলভীবাজারে বিএনপি নেতাদের সাথে মতবিনিময়ে যা বললেন প্রধানমন্ত্রী পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ পাইলট হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পথে কমলগঞ্জের মাহির মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের পর সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর জনসভা; ঝড়ো বতাসে প্যান্ডেল ভাঙলেও চা শ্রমিকদের আবেগের জোয়ার মক্তবে যাওয়ার পথে ৮ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয়

কমলগঞ্জে কৃষি দপ্তর আয়োজিত ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: / ১৩০ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩০ জুন, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রেপ্রেনিউরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’র আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩০ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই স্কুল কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. মোশারফ হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেসে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার এর উপ-পরিচালক মো. জালাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার হাবিবুর রহমান, উপজেলা সমবায় অফিসার ছালিক আহমদ ভূঁইয়া প্রমুখ।

কংগ্রেসে মোট ১শ’ জন সদস্য অংশগ্রহণ করেন। এরমধ্যে কৃষক, শিক্ষক, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর