শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মৌলভীবাজারে বিএনপি নেতাদের সাথে মতবিনিময়ে যা বললেন প্রধানমন্ত্রী পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ পাইলট হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পথে কমলগঞ্জের মাহির মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের পর সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর জনসভা; ঝড়ো বতাসে প্যান্ডেল ভাঙলেও চা শ্রমিকদের আবেগের জোয়ার মক্তবে যাওয়ার পথে ৮ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয়

কমলগঞ্জে প্রণোদনার আওতায় সার, বীজ পাচ্ছে ৩ হাজার ৬ শত জন কৃষক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: / ১১৭ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩০ জুন, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে (২০২৪-২৫) অর্থবছরে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার(৩০ জুন) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়ের সভাপতিত্বে

বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলমসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপকারভোগী কৃষকগণ।

উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় কমলগঞ্জ উপজেলার ৩হাজার ৬শত পনেরো জন কৃষককে ৫ কেজি আমনের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর