মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ – কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কুলাউড়ায় পানগাছ কাটার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন, স্মারকলিপি ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা কমলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত; বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা শ্রীমঙ্গলের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি ​শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি, ৭ ‘বেস্ট রিডার’কে ল্যাপটপ প্রদান কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবক আটক মৌলভীবাজারে ৯ হাজার পানগাছ ধ্বংস, ক্ষতিগ্রস্ত পুঞ্জি পরিদর্শনে পুলিশ শ্রীমঙ্গলে তরুণীকে ফাঁদে ফেলার অভিযোগ: জনরোষে পরিমল পাল

প্লাস্টিক দূষণ আর নয়,বন্ধ করার এখনই সময়: মৌলভীবাজারে বিশ্ব পরিবেশ দিবস পালন

সালাহ্উদ্দিন শুভ / ১৭১ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৯ জুন, ২০২৫

প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছে সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটি লাউয়াছড়া জাতীয় উদ্যান। পরিবেশ সংরক্ষণ ও দূষণ প্রতিরোধে সচেতনতা বাড়াতে লাউয়াছড়া বনে নেওয়া হয় নানা কর্মসূচি।

রোববার (২৯) সকাল ১১টায় সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান এর নেতৃত্বে পর্যটক, পরিবেশবাদী, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের মেইন গেট থেকে শুরু হয়ে বনের ভিতর ঘুরে আবার লাউয়াছড়া সহ ব্যবস্থাপনা কার্যালয়ে আসে। পরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় সভায় সহকারী বন সংরক্ষক জামিল খাঁন এর সঞ্চালনায় ও সহ ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আমেনা বেগমের সভাপতি উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির, শ্রীমঙ্গল ট্যুরিষ্ট পুলিশের ওসি কামরুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো- চেয়ারম্যান জিডিসন প্রধান সুছিয়াং প্রমুখ।

এসময় বক্তারা বলেন, “জীবনকে প্লাস্টিকময় করে তোলা যাবে না। পরিবেশ রক্ষায় আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। পরিবেশ রক্ষায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এখন থেকেই সচেতন করতে হবে। সম্মিলিত প্রয়াসেই সম্ভব পরিবেশ দূষণ প্রতিরোধ করা।”

অনুষ্ঠানে পর্যটক, পরিবেশবাদী, সাংবাদিক, বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর