সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা শ্রীমঙ্গলের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি ​শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি, ৭ ‘বেস্ট রিডার’কে ল্যাপটপ প্রদান কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবক আটক মৌলভীবাজারে ৯ হাজার পানগাছ ধ্বংস, ক্ষতিগ্রস্ত পুঞ্জি পরিদর্শনে পুলিশ শ্রীমঙ্গলে তরুণীকে ফাঁদে ফেলার অভিযোগ: জনরোষে পরিমল পাল মেয়ের শ্বশুরবাড়ির বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল বাবার দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা মুঈদ আশিক চিশতীর, জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকতে চান মানুষের মৌলভীবাজারে দুর্গাপূজার নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় জেলা পুলিশের মতবিনিময় কমলগঞ্জে ১৬ চা-শ্রমিক পরিবারের মাঝে মডেল ঘরের চাবি হস্তান্তর

ইরানে ফ্লাইট চালুর ঘোষণা তুরস্কের

অনলাইন ডেস্ক / ১৬৭ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৯ জুন, ২০২৫

ইসরায়েলের সঙ্গে যুদাধবিরতির পর ইরানে পুনরায় ফ্লাইট চালু করছে তুরস্ক। তুর্কি বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইন্স ঘোষণা দিয়েছে, সোমবার (৩০ জুন) থেকে পুনরায় ইরানে ফ্লাইট চালু হবে।

নিরাপত্তাজনিত কারণে চলতি মাসের শুরুতে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। খবর বার্তা সংস্থা মেহেরের।

টার্কিশ এয়ারলাইন্সের সিইও বিলাল একসি এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, আমরা ৩০ জুন থেকে আমাদের মাশহাদ ফ্লাইট পুনরায় চালু করছি।

প্রতিবেদন অনুযায়ী, ইরানে ইসরায়েলি বিমান হামলার পর গত ১৩ জুন তুরস্ক সব রুট বন্ধ করার পর এটি জাতীয় বিমান সংস্থার ইরানে প্রথম নির্ধারিত ফ্লাইট হতে যাচ্ছে।

ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর, তাৎক্ষণিক নিরাপত্তা ঝুঁকি কমিয়ে পর্যায়ক্রমে বিমান চলাচলের সুযোগ করে দেওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হলো।

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর ইরান তার আকাশসীমার বেশিরভাগ অংশ আন্তর্জাতিক আকাশপথের জন্য পুনরায় খুলে দিয়েছে।

যদিও দেশের প্রধান অংশে দেশীয় এবং বিদেশী যাত্রীবাহী বিমান চলাচল স্থগিত রয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

দেশটির সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আখভানের এক বিবৃতি অনুসারে, ইরানের আকাশসীমার পূর্ব, মধ্য এবং পশ্চিম অংশ এখন আন্তর্জাতিক আকাশপথের জন্য উন্মুক্ত।

ইসরায়েল গত ১৩ জুন ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে এবং ১২ দিন ধরে তেহরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকায় আক্রমণ চালায়।

ইসরায়েলের সমর্থনে গত ২২ জুন যুক্তরাষ্ট্রও ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা- নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানে বোমা হামলা চালায়।

এদিকে ইসরায়েলি হামলার পরপরই ইরানের সামরিক বাহিনী পাল্টা জবাবে শক্তিশালী হামলা চালায়।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিজ থ্রি-এর অংশ হিসেবে ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে ২২টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র অভিজান চালিয়েছে। যার ফলে ইসরায়েলি শহরগুলোতে ব্যপক ক্ষয়ক্ষতি হয়।

এরপর ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুদেশের মধ্যে ১২ দিন ধরে চলা যুদ্ধের অবসান ঘটে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর