মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুলাউড়ায় ইউপি সদস্যসহ দুজনকে জরিমানা ও কারাদণ্ড দেওরাছড়া চা বাগানে ৬ সপ্তাহ ধরে বন্ধ মজুরি, চা-শ্রমিকদের বিক্ষোভ কমলগঞ্জে সিএনজি গ্রুপ কমিটির নির্বাচন উপলক্ষে প্রার্থী তারেক মিয়ার মতবিনিময় সভা মনিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদ মুরারী, সাধারণ সম্পাদক দেবাশীষ এক দশকেও দৃশ্যমান হয়নি শ্রীমঙ্গল মডেল মসজিদ শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার রেলপথ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; এক্সক্যাভেটরসহ বিপুল সরঞ্জাম জব্দ নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ

উত্তপ্ত প্রেস ক্লাব, পুলিশের সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ 

অনলাইন ডেস্ক / ১৩৭ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৫ জুন, ২০২৫

জাতীয় প্রেস ক্লাব এলাকায় শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের বিক্ষোভ ঘিরে হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে পরিবেশ। পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে মিছিল নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করলে নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (১৫ জুন) দুপুর ১টা ২৫ মিনিটে প্রেস ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচটির বেশি সাউন্ড গ্রেনেড ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এরপর শুরু হয় লাঠিচার্জ।

বিক্ষোভকারীরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) আওতায় শিক্ষক নিয়োগে দীর্ঘসূত্রিতা ও বিভিন্ন সীমাবদ্ধতার প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচি পালন করছিলেন। তারা সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়। তখনই শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।

বিক্ষোভকারীদের একটি বড় অংশ এখনও প্রেস ক্লাব এলাকায় ব্যারিকেডের সামনে অবস্থান করছেন। তারা শান্তিপূর্ণভাবে দাবি জানানোর কথা বললেও পরিস্থিতি ক্রমেই উত্তেজনাকর হয়ে ওঠে।

এর আগে, ৮ জুন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) একটি গণবিজ্ঞপ্তি জারি করে সচিবালয় ও আশপাশের এলাকায় সব ধরনের গণজমায়েত, সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করে।

ডিএমপি জানায়, জনশৃঙ্খলা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোডসহ আশপাশের এলাকায় এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

আন্দোলনরত শিক্ষক নিয়োগ প্রত্যাশীরা বলছেন, দীর্ঘদিন ধরে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ পাচ্ছেন না। নতুন গণবিজ্ঞপ্তিতে বয়স ও অন্যান্য সীমাবদ্ধতার কারণে অনেকেই বাদ পড়ছেন। এ কারণে তারা গণবিজ্ঞপ্তির শর্ত শিথিল ও দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের দাবি জানাচ্ছেন।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে প্রস্তুত রয়েছে। তবে বিকেল পর্যন্ত আন্দোলনকারীরা সরে না গিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও টানটান উত্তেজনা বিরাজ করছে প্রেস ক্লাব এলাকায়।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর