শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মৌলভীবাজারে বিএনপি নেতাদের সাথে মতবিনিময়ে যা বললেন প্রধানমন্ত্রী পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ পাইলট হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পথে কমলগঞ্জের মাহির মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের পর সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর জনসভা; ঝড়ো বতাসে প্যান্ডেল ভাঙলেও চা শ্রমিকদের আবেগের জোয়ার মক্তবে যাওয়ার পথে ৮ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয়

ভারতের বিমান দুর্ঘটনায় জামায়াতে ইসলামীর শোক

অনলাইন ডেস্ক / ১২৪ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ক্রুসহ দুই শতাধিক যাত্রী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১২ জুন) এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, ১২ জুন দুপুর দেড়টার দিকে ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই দুর্ঘটনায় পতিত হয়। বিমানটিতে ক্রুসহ ২৪২ জন যাত্রী ছিলেন। ভারতের গণমাধ্যম জানিয়েছে- বিমানের সব যাত্রী নিহত হয়েছেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আমি নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। আমরা আশা প্রকাশ করছি, ভারতের সরকার এবং জনগণ শিগগিরই তাদের এ শোক ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

এদিকে এই বিমান দুর্ঘটনায় বিশ্বাস কুমার রমেশ এক যাত্রী অলৌকিক ভাবে বেঁচে গেছেন। সেই হিসেবে মোট মৃতের সংখ্যা ২৪১, যদিও তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর