শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে রাতের আঁধারে ১৪টি গাছ সাবাড় শ্রীমঙ্গলে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন শান্তিপূর্ণ পূজার প্রত্যয়ে কমলগঞ্জে আনসার-ভিডিপির ব্রিফিং অনুষ্ঠিত ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার আ.লীগ নেতা মনি মাথায় কালো কাপড়, হাতে কালো পতাকা-পূজার বোনাসের দাবিতে চা শ্রমিকের আন্দোলন ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ – কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কুলাউড়ায় পানগাছ কাটার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন, স্মারকলিপি ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা কমলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত; বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা

৪ দিনের সফরে যুক্তরাজ্য গেলেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক / ২৪০ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৯ জুন, ২০২৫

চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে রওয়ানা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি সোমবার (৯ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড।

সফরসূচি অনুযায়ী, ১১ জুন ড. ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। ড. মুহাম্মদ ইউনূসের এই সফরকে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরকারের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ হিসেবে দেখছেন কমিউনিটি নেতারা। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন তারা।

এদিকে সফর ঘিরে প্রবাসীদের নানা দাবি দেওয়ার বিষয়টিও সামনে এসেছে। তারা জানান, দেশের প্রয়োজনে, সংস্কারের প্রয়োজনে, দেশমাতৃকা ও দেশপ্রেমের প্রয়োজনে তারা প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাবেন, তাঁকে সম্মাননা দেবেন। বাংলাদেশের অনেক কিছু চাওয়া-পাওয়ার আছে ড. ইউনূসের কাছে। তারা আশা করেন, ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের একটি ভালো ব্যবসায়িক সম্পর্ক উন্নত হবে।

এছাড়া এই সফরে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে বিভিন্ন সূত্রে আভাস পাওয়া যাচ্ছে। আগামী ১৪ জুন প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

SUVO/DM


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর