শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

মৌলভীবাজার ২শ ৩৬জন ইমাম মোয়াজ্জিন পেলেন ঈদ উপহার

অনলাইন ডেস্ক / ১৯৭ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২ জুন, ২০২৫

পবিত্র ঈদুল আদ্বহা ২০২৫ইং উপলক্ষে মৌলভীবাজার পৌরসভাধীন মসজিদ সমুহের ইমাম-মোয়াজ্জিনগণের মাঝে ঈদ উপহার (নগদ অর্থ) প্রদান করা হয়েছে।

রোববার (১ জুন) সকাল ১০টায় পৌরসভা মিলনায়তনে পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।

মৌলভীবাজার পৌরসভার স্টোর কিপার রুমেল আহমদ এর পরিচালনায় ও হাফিজ হাসান আহমদের পবিত্র কুরআনুল কারিম তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান,নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, ইমাম সমিতি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মকবুল হোসাইন খান, শহর শাখার সভাপতি মাওলানা আব্দুল মুকিত মামুন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে কুরবানির পশু নির্দিষ্ট স্থানে জবাইকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে মৌলভীবাজার পৌরসভাধীন মসজিদ সমুহের ২৩৬জন ইমাম মোয়াজ্জিনগণের মাঝে ঈদ উপহার (নগদ অর্থ) বিতরণ করেন অতিথিবৃন্দ।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর