বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মৌলভীবাজারে ৮ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ টাকা ও প্রাইভেটকার জব্দ লাউয়াছড়ায় দেখা গেলো বিরল উল্টোলেজি বানর কমলগঞ্জে ৫০০ টাকা মজুরি ও চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের দাবিতে বিক্ষোভ কুলাউড়ায় ইউপি সদস্যসহ দুজনকে জরিমানা ও কারাদণ্ড দেওরাছড়া চা বাগানে ৬ সপ্তাহ ধরে বন্ধ মজুরি, চা-শ্রমিকদের বিক্ষোভ কমলগঞ্জে সিএনজি গ্রুপ কমিটির নির্বাচন উপলক্ষে প্রার্থী তারেক মিয়ার মতবিনিময় সভা মনিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদ মুরারী, সাধারণ সম্পাদক দেবাশীষ এক দশকেও দৃশ্যমান হয়নি শ্রীমঙ্গল মডেল মসজিদ শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার রেলপথ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

বাড়ছে হাওর, নদীর পানি দুটি পর্যটন কেন্দ্র বন্ধ

অনলাইন ডেস্ক / ২০১ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১ জুন, ২০২৫

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের কারণে অব্যাহত বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলে বাড়ছে নদী ও হাওরের পানি। গত দুইদিন ধরে অব্যাহত বৃষ্টির পর আগামী তিনদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে জলমগ্ন হওয়ায় সাদাপাথর ও জাফলং পর্যটনকেন্দ্র বন্ধ হয়ে গেছে। ধলাই নদীর পানিবৃদ্ধির কারণে কোম্পনাীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদাপাথর এলাকা ভেসে গেছে। শুক্রবার দেখা গেছে, সেখানকার অস্থায়ী স্থাপনা সরানোর চেষ্টা করছেন শ্রমিকরা। একইভাবে ডাউকির পানি বৃদ্ধির কারণে জাফলং পর্যটনকেন্দ্রও ভেসে গেছে।

আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘন্টায় সিলেটে বৃষ্টিপাত হয়েছে ১৯৮ দশমিক ৬ মিলিমিটার। এর মধ্যে দুপুর ১২টা থেকে বেলা তিনটার মধ্যে সবচেয়ে বেশি ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যেখানে আগেরদিন শুক্রবার ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছিল ১২৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি। এর আগে শনিবার ভোর ছয়টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় ১২৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে প্রায় সবকটি নদীর পানি শুক্রবারের তুলনায় আজ বেড়েছে।

পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস জানান, ‘বন্যার আশঙ্কা রয়েছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পানি বাড়ছে। সারি, গোয়াইন ও ধলাই নদীর পানি বেশি বৃদ্ধি পেয়েছে।’


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর