শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মৌলভীবাজারে বিএনপি নেতাদের সাথে মতবিনিময়ে যা বললেন প্রধানমন্ত্রী পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ পাইলট হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পথে কমলগঞ্জের মাহির মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের পর সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর জনসভা; ঝড়ো বতাসে প্যান্ডেল ভাঙলেও চা শ্রমিকদের আবেগের জোয়ার মক্তবে যাওয়ার পথে ৮ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয়

কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে গাছ ফেলে ডাকাতি

ডেস্ক রিপোর্ট / ১১৯ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩১ মে, ২০২৫

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বাগড়াবাড়ি নামক এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা খবর পাওয়া গেছে। শনিবার (৩১মে) রাত সাড়ে ৯ টায় ডাকাতির এ ঘটনাটি ঘটেছে। ডাকাতের হামলায় ১৫/২০ সিএনজি অটো, প্রাইভেট কার ও পিকআপের চালক ও যাত্রী গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া বনের ভিতরের বাগরাবাড়ী নামক স্থানে রাত সাড়ে ৯টার দিকে সড়কে গাছ ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতি করে। দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ১৫-২০ জনের মুখোশপরা ডাকাতদল প্রায় ঘন্টা ব্যাপী ২০/২৫টি সিএনজি অটো, প্রাইভেট কার ও পিকআপের গতিরোধ করে ডাকাতি করে। এ সময় গাড়ী চালকও যাত্রীদের মারধর করে তাদের কাছে থাকা নগদ অর্থ, মুঠোফোন ও মালামাল ছিনিয়ে নেয়। ডাকাতদের হামলায় আহত হয়েছেন ওয়াজিদ মিয়া,অপু দাস,আরিফুল ইসলাম মেরাজ মিয়া,সুমিত আলী, নিবাস পাল,সালেক মিয়া, তাহমিদসহ ১৫/২০ জনকে আহত করে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে নিরাপদে স্থান ত্যাগ করে।

এদিকে ঘটনার খবর পেয়ে রাত ১০টায় কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাকাতদল পালিয়ে যায়। পুলিশ সড়কে রাখা গাছ কেটে সরিয়ে ফেললে আটকা পড়া যানবাহন নিজ নিজ গন্তব্য পৌঁছে দিতে সহায়তা করে।

ভুক্তভোগী শ্রীমঙ্গল উপজেলার ওয়াজিদ মিয়া ও অপু দাস বলেন, আমরা কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গল ফিরছিলাম। প্রাইভেট কার করে বাগড়াবাড়ি এলাকায় পৌঁছালে ডাকাতের কবলে পড়েন তারা। ১৫-২০ জনের ডাকাত দল দা ধরে জিম্মি করে তাঁদের কাছ থেকে নগদ টাকা লুটে নিয়ে গেছে।

ঔষুধ কোম্পানীর বিক্রিয় প্রতিনিধি কমলগঞ্জের আরিফুল ইসলাম বলেন, অস্ত্রের মুখে তাঁর কাছ থেকে টাকা ও মুঠোফোন লুট করেছে ডাকাতেরা। এর আগে মোটরসাইকেল আরোহী সহ বেশ কয়েকজনের টাকা ডাকাতেরা লুট করেছে বলে তিনি শুনেছেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক কামরুজ্জামান বলেন, আমাদের এখানে যারা চিকিৎসা নিতে এসেছেন এর মধ্যে ৮জনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জাফর ডাকাতির ঘটনা স্বীকার করে বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেছে। ঘটনা তদন্ত করে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলেও জানান।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর