সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদ মুরারী, সাধারণ সম্পাদক দেবাশীষ এক দশকেও দৃশ্যমান হয়নি শ্রীমঙ্গল মডেল মসজিদ শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার রেলপথ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; এক্সক্যাভেটরসহ বিপুল সরঞ্জাম জব্দ নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকায় ভয়াবহ আগুন

অনলাইন ডেস্ক / ১৭৮ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩০ মে, ২০২৫

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নিলাদ্রী লেকপাড় এলাকায় টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি নৌকায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ মে) রাতে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন।

স্থানীয় বাসিন্দারা জানান, উদ্ধারকাজ শুরু হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। নৌকার আশপাশে আগুনের তীব্রতা এতো বেশি যে কাছে যাওয়া যাচ্ছে না। এলাকার লোকজনের সহায়তায় উদ্ধারের চেষ্টা চলছে।

এ বিষয়ে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়েছি। আমাদের একটি দল ঘটনাস্থলে রওনা দিয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে আগুনে নৌকার কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, কিংবা এতে কতজন পর্যটক ছিলেন কিনা সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি পুলিশের এ কর্মকর্তা।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর