শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মৌলভীবাজারে বিএনপি নেতাদের সাথে মতবিনিময়ে যা বললেন প্রধানমন্ত্রী পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ পাইলট হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পথে কমলগঞ্জের মাহির মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের পর সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর জনসভা; ঝড়ো বতাসে প্যান্ডেল ভাঙলেও চা শ্রমিকদের আবেগের জোয়ার মক্তবে যাওয়ার পথে ৮ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয়

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ জেলা মৌলভীবাজার, সেরা থানা সদর

ডেস্ক রিপোর্ট / ১৫৯ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

সিলেট রেঞ্জের চার জেলার মধ্যে শ্রেষ্ঠ জেলার পুরস্কার লাভ করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) সকালে সিলেট রেঞ্জ পুলিশের কার্যালয়ের সম্মেলন কক্ষে অপরাধ পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম- সেবার হাতে শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার তুলে দেন।

এছাড়া সিলেট রেঞ্জের সকল থানার মধ্যে শ্রেষ্ঠ থানার পুরস্কার গ্রহণ করেন মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মোঃ মাহবুবুর রহমান। শ্রেষ্ঠ কোর্ট পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর কোর্টের রফিকুল ইসলাম।

এর পাশাপাশি রেঞ্জের সেরা এসআই নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর থানাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই শিপু চন্দ্র দাস।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর