শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে শান্তিপূর্ণ পূজা উদযাপনে মণ্ডপ পরিদর্শনে থানা পুলিশ কমলগঞ্জে রাতের আঁধারে ১৪টি গাছ সাবাড় শ্রীমঙ্গলে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন শান্তিপূর্ণ পূজার প্রত্যয়ে কমলগঞ্জে আনসার-ভিডিপির ব্রিফিং অনুষ্ঠিত ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার আ.লীগ নেতা মনি মাথায় কালো কাপড়, হাতে কালো পতাকা-পূজার বোনাসের দাবিতে চা শ্রমিকের আন্দোলন ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ – কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কুলাউড়ায় পানগাছ কাটার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন, স্মারকলিপি ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা কমলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত; বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান

কমলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

ডেস্ক রিপোর্ট / ২০৬ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২১ মে, ২০২৫

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বুধবার (২১ মে) বিকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার ১৪৯টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।

কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ও পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন, পৌর বিএনপির সাবেক সাবেক যুগ্ম আহবায়ক শফিকুর রহমান, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম, এ, ওয়াহিদ রুলু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাজন ভূঁইয়া রাজন প্রমুখ। পরে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর