সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদ মুরারী, সাধারণ সম্পাদক দেবাশীষ এক দশকেও দৃশ্যমান হয়নি শ্রীমঙ্গল মডেল মসজিদ শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার রেলপথ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; এক্সক্যাভেটরসহ বিপুল সরঞ্জাম জব্দ নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার

অনলাইন ডেস্ক / ১৪৯ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের টিকিট অগ্রিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রার আসন বিক্রি শুরু হবে আগামীকাল বুধবার (২১ মে) থেকে।

সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষ্যে অনুষ্ঠিত এক অংশীজন সভায় এ কথা জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

রেলের তথ্য মতে, বরাবরের মতো এবার ঈদের আগে বিশেষ ব্যবস্থায় ৭ দিনের ট্রেনের আসন বিক্রি করবে রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তঃনগর ট্রেনের আসন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের আসন ২টায় বিক্রি শুরু হবে।

ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মে’র আসন বিক্রি হবে ২১ মে; ১ জুনের আসন বিক্রি হবে ২২ মে; ২ জুনের আসন বিক্রি হবে ২৩ মে; ৩ জুনের আসন বিক্রি হবে ২৪ মে; ৪ জুনের আসন বিক্রি হবে ২৫ মে; ৫ জুনের আসন বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের আসন বিক্রি হবে ২৭ মে।

রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ যাত্রার কোনো টিকিট রিফান্ড করা যাবে না। প্রতিজন টিকিটপ্রত্যাশী ৪টি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর