শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
রেলপথ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; এক্সক্যাভেটরসহ বিপুল সরঞ্জাম জব্দ নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ

অপ-সাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

অনলা / ১৫৯ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৮ মে, ২০২৫

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, অপ-সাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে, যা প্রতিরোধ করা জরুরি। অপ-সাংবাদিকতা সম্পর্কে জানতে ও বুঝতে হলে সাংবাদিকদের পড়াশোনা করতে হবে।

রবিবার দুপুরে ‎ঝালকাঠি জেলায় সাংবাদিকদের অংশগ্রহণে ‌‘গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসনের সহযোগিতায় ঝালকাঠি সার্কিট হাউজ কনফারেন্স কক্ষে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান আরও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সঠিক, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনই সাংবাদিকদের মূল দায়িত্ব।

জেলা প্রশাসক মো. আশরাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা তথ্য অফিসার লেলিন বালা প্রমুখ।

উল্লেখ্য, এ কর্মশালায় ঝালকাঠির বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশ নেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর