সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদ মুরারী, সাধারণ সম্পাদক দেবাশীষ এক দশকেও দৃশ্যমান হয়নি শ্রীমঙ্গল মডেল মসজিদ শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার রেলপথ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; এক্সক্যাভেটরসহ বিপুল সরঞ্জাম জব্দ নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর

১৪ জেলায় বজ্রপাতের আশঙ্কা

অনলাইন ডেস্ক / ১৬২ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৭ মে, ২০২৫

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৪ জেলায় বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে এসব জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৫ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন,গাজীপুর, নরসিংদী, নারায়নগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

আরও পড়ুন : তিন বিভাগে ভারী বর্ষণের আভাস

এসময় সতর্ক থাকার কথা বলে তিনি জানিয়েছেন, বজ্রপাত হলে জানালা ও দরজা বন্ধ রেখে ঘরে থাকতে হবে। সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলা, গাছের নিচে আশ্রয় না নিয়ে নিরাপদ জায়গায় যাওয়া। কংক্রিটের মেঝে ও দেয়ালে শয়ন বা হেলান না দেওয়া। বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে রাখতে হবে। জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসতে হবে। এছাড়া বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকাসহ শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করতে হবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর