রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

চড়ুই পাখির কলকাকলিতে মুখরিত কুসুমবাগ

রাজন আবেদীন রাজু, মৌলভীবাজার / ২৮৮ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৪ মে, ২০২৫

মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় প্রতিদিন সকাল ও বিকেলবেলা এক অনন্য দৃশ্যের সাক্ষী হন এলাকাবাসী। অসংখ্য চড়ুই পাখির কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ছোট ছোট এই পাখিদের প্রাণবন্ত উপস্থিতি যেন প্রকৃতির এক জীবন্ত উৎসব।

স্থানীয় বাসিন্দারা জানান, আশেপাশের গাছে, বৈদ্যুতিক তারে এবং ঘরের কার্নিশে প্রতিদিনই শত শত চড়ুই পাখি ভিড় করে। এ দৃশ্য এখন অনেকের কাছেই দৈনন্দিন জীবনের এক শান্তির মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় শিক্ষক মফিজ মিয়া বলেন, “শহরের ব্যস্ততা ও কোলাহলের মাঝে এই পাখিগুলোর ডাক আমাদের প্রাকৃতিক এক স্বস্তির বার্তা দেয়। বিশেষ করে শিশুদের জন্য এটি একটি বাস্তব জীববৈচিত্র্যের পাঠ।

পরিবেশবাদীরা বলছেন, এ ধরনের পাখির সংখ্যা দেশের অনেক এলাকায় কমে এলেও কুসুমবাগ এলাকায় চড়ুইদের এমন জড়ো হওয়া একটি ইতিবাচক ইঙ্গিত। তারা মনে করেন, এটি স্থানীয় জীববৈচিত্র্য রক্ষায় নাগরিক সচেতনতারও ফলাফল।

তবে চড়ুইদের নিরাপদ আশ্রয় ও খাবারের ব্যবস্থা নিশ্চিত করতে এলাকাবাসী ও পৌর কর্তৃপক্ষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মত প্রকাশ করেন বিশেষজ্ঞরা।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর