শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মৌলভীবাজারে বিএনপি নেতাদের সাথে মতবিনিময়ে যা বললেন প্রধানমন্ত্রী পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ পাইলট হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পথে কমলগঞ্জের মাহির মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের পর সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর জনসভা; ঝড়ো বতাসে প্যান্ডেল ভাঙলেও চা শ্রমিকদের আবেগের জোয়ার মক্তবে যাওয়ার পথে ৮ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয়

মৌলভীবাজারে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

রাজন আবেদীন / ১৯৯ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১০ মে, ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজার শহরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। শনিবার দুপুর ২টা থেকে প্রেস ক্লাব পয়েন্টে এই মানববন্ধন সর্বদলীয় ছাত্র-জনতার কর্মসূচি পালন করেন।

বিক্ষোভকারীরা আওয়ামী লীগের বিচার, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণ এবং দলটির নিবন্ধন বাতিলসহ তিন দফা দাবি উত্থাপন করেন। এর আগের দিন, শুক্রবার রাতে প্রেস ক্লাব মোড় অবরোধ করে আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন, যা রাত ৩টা পর্যন্ত স্থায়ী ছিল। এতে শহরের যান চলাচলে বিঘ্ন ঘটে।

সাবেক জেলা সমন্বয়ক তানজিয়া শিশির বলেন, “গত সতেরো বছর ধরে যে স্বৈরাচার শাসন চলেছে, তার পতনের পর আট মাস কেটে গেলেও এখনো কেউ শাস্তি পায়নি। আওয়ামী লীগকে বিচারের আওতায় না আনা পর্যন্ত আন্দোলন চলবে।”

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের দাবি মানা না হলে, একদফা আন্দোলনের ডাক দেওয়া হবে। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর