শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

চলতি মাসেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা

অনলাইন ডেস্ক / ১৭৪ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৯ মে, ২০২৫

চলতি মাসের তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।

শুক্রবার (৯ মে) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

তারা জানায়, বঙ্গোপসাগর ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অনুকূল হচ্ছে! আমরা আশঙ্কা করছি, মে মাসের তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের জন্য প্রয়োজনীয় সকল প্যারামিটার উপস্থিত থাকতে পারে। এতে আগামী ১৬ থেকে ১৮ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি সার্কুলেশন সৃষ্টি হতে পারে। যা ক্রমান্বয়ে ঘনীভূত হয়ে পরবর্তী চার-পাঁচ দিনে পর্যায়ক্রমে লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। 

ওয়েদার অবজারভেশন টিম আরও জানায়, মে মাসের তৃতীয় সপ্তাহে গভীর সাগরে বিচরণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং এ সময়ে আবহাওয়া অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। 


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর