শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মৌলভীবাজারে বিএনপি নেতাদের সাথে মতবিনিময়ে যা বললেন প্রধানমন্ত্রী পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ পাইলট হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পথে কমলগঞ্জের মাহির মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের পর সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর জনসভা; ঝড়ো বতাসে প্যান্ডেল ভাঙলেও চা শ্রমিকদের আবেগের জোয়ার মক্তবে যাওয়ার পথে ৮ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয়

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক / ১৩৫ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৯ মে, ২০২৫

বৈশাখ মাসের শেষ সপ্তাহে এসে গরমের দাপট আরও বাড়ছে। এর মধ্যেই তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (০৯ মে) আবহাওয়া অধিদপ্তরের জারি করা সতর্কবার্তায় জানানো হয়েছে, দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আজ দুপুর ২টা থেকে শুরু করে আগামী ৭২ ঘণ্টার মধ্যে, দেশের কিছু এলাকায় তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে।

এদিকে সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং সারা দেশেই আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলিসিয়াস বৃদ্ধি পেতে পারে।

এতে আরও বলা হয়, রংপুর, দিনাজপুর, নীলফামারি, রাজারহাট, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বরিশাল এবং পটুয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর