বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সালাহউদ্দিন শুভ,আশঙ্কামুক্ত

আজমিরীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে আ ট ক ১

অনলাইন ডেস্ক / ২০০ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩ মে, ২০২৫

বিগঞ্জের আজমিরীগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগের মামলায় মানিক মিয়া (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২ মে) দুপুরে পৌর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মানিক মিয়া পৌরসভার আজিমনগর লম্বাহাটির নতুন বাড়ি এলাকার বাসিন্দা মৃত বুইদ্ধা মিয়ার পুত্র।

পুলিশ ও মামলা সুত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিল (শনিবার) সন্ধ্যায় মাতৃহীন শিশুর বুদ্ধি প্রতিবন্ধী পিতা ঘরে না থাকার সুযোগে মানিক মিয়া তার বসত ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করে। ঘরে ফেরার পর বিষয়টি আঁচ করতে পারেনি বুদ্ধি প্রতিবন্ধী পিতা।

বেশ কয়েকদিন পর বিষয়টি জানাজানি হলে শুক্রবার সকালে শিশুর চাচা বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় এই বিষয়ে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পরই পুলিশ অভিযান চালিয়ে মানিক মিয়াকে আটক করে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন, শুক্রবার সকালে শিশুর চাচা বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এর পরপরই আমরা অভিযান চালিয়ে মানিক মিয়াকে আটক করি।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর