শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; এক্সক্যাভেটরসহ বিপুল সরঞ্জাম জব্দ নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার

শ্রীমঙ্গলে ভেজাল মসলা কারখানায় অভিযান ও জড়িমান

প্রতিনিধি, শ্রীমঙ্গল / ১৬৬ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ভেজাল মসলার কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার শ্রীমঙ্গল শহরের পৌর এলাকার সাগরদিঘী সড়কের ভাই ভাই মসলা মিলে অভিযান চালানো হয়। এসময় মসলায় ভেজাল মিশ্রণের অপরাধে ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউসুফ জানান, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন মসলার মিলে অভিযান পরিচালনা করা হয়।

এসময় মসলায় ভেজাল মেশানো ও অস্বাস্থ্যকর অবস্থায় মসলা উৎপাদন করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ আইনে খসরু আলমের মালিকানাধীন সাগরদিঘী রোডের ভাই-ভাই মসলা মিলকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর