শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

জগন্নাথপুরে ছাত্রলীগের হা ম লা য় বৈষম্য বি রো ধী ছাত্র আন্দোলনের নেতা আহত

অনলাইন ডেস্ক / ১৭৬ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

সুনামগঞ্জের জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাহেন মিয়া (২৪) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার সৈয়দপুর গ্রামে মাগুরা নদীর পাড়ে এ হামলার ঘটনা ঘটে।

তাকে আশংকাজনক অবস্থায় সিলেটে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত তাহেন মিয়া উপজেলা সৈয়দপুর (হাড়িকোনা) গ্রামের আব্দুল মান্নানের পুত্র।সিলেট ভ্রমণ প্যাকেজ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহেন মিয়া রাত ২ টার দিকে সৈয়দপুর বাজার সংলগ্ন মাগুরা নদীর দক্ষিণপাড়ের নদীতে জাল দিয়ে মাছ ধরছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে হঠাৎ করে নদীপাড়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জুনু মিয়া, আসাদুল, অলিউর রহমানসহ তাদের সঙ্গীরা দেশীয় অস্ত্রশস্ত্রসহ তার উপর আক্রমণ করে। তাকে আশংকাজনক অবস্থায় প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে পরে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।


জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে হামলাকারীরা সবাই পালিয়ে গেছে। তাহেন মিয়ার স্বজনদের পক্ষ থেকে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর