শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে ভেলকিবাজির উন্নয়ন প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর ও ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া অজগর লাউয়াছড়ায় অবমুক্ত ৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠল সিলেট হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য লাউয়াছড়া উদ্যানের গাছ পাচারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও’র

চালু হচ্ছে শমশেরনগর সহ দেশের পরিত্যক্ত ৭ বিমানবন্দর

অনলাইন ডেস্ক / ১৪৫ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

দেশের বিভিন্ন জেলায় বিমানবন্দর রয়েছে ২৮টি। অভ্যন্তরীণ রুটে বর্তমানে ৮টি বিমানবন্দর সচল রয়েছে। এর মধ্যে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর। অনেকগুলো বিমানবন্দর পরিত্যক্ত, অব্যবহৃত ও নির্মাণাধীন। পরিত্যক্ত ও অব্যবহৃত ৭টি বিমানবন্দর নতুন করে চালু করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

নতুন যুক্ত হতে যাওয়া বিমানবন্দরগুলো হচ্ছে ঈশ্বরদী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, বগুড়া, শমসেরনগর, কুমিল্লা ও তেজগাঁও বিমানবন্দর। এই বিমানবন্দরগুলো চালু হলে অভ্যন্তরীণ পর্যটন খাতের বিকাশ ঘটবে এবং যাত্রী পরিবহণ বাড়বে।

ইতোমধ্যেই এই সংক্রান্ত প্রয়োজনীয় কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। বেবিচকের ২০৩০ সালের কর্মপরিকল্পনা এবং সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

অভ্যন্তরীণ রুটে বর্তমানে সচল বিমানবন্দরগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, যশোর, সৈয়দপুর ও কক্সবাজার। এসব বন্দরে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর