শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ-বিএসএসের পরীক্ষার ফল প্রকাশ

অনলাইন ডেস্ক / ৩৬১ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএ/বিএসএস পরীক্ষা-২০২২ এর ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টারের চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদ দুপুরে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে এ ফলাফল হস্তান্তর করেন।

পরীক্ষায় ছয় সেমিস্টারে মোট নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৮৯৮ জন। আর পরীক্ষায় মোট অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৯৫৪ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪৬ হাজার ৪৮১ শিক্ষার্থী।

এরমধ্যে ৩৩ হাজার ১৫৬ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পাসের হার শতকরা ৭১ দশমিক ৩৩।উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৮ জন ‘A-’, ২৮৪ জন ‘B+ ৩,৯১১ জন ‘B, ১১ হাজার ৮৪৬ জন ‘B-’, ১১ হাজার ৮৪৮ জন ‘C+’, ৪ হাজার ৭৫৪ জন C এবং ৫০৫ জন ‘C-’ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৭ হাজার ৬২৭ জন ছাত্র এবং ১৫ হাজার ৫২৯ জন ছাত্রী। ফলাফল ওয়েবসাইটে পাওয়া যবে। এছাড়া SMS এর মাধ্যমে চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর