শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে ভেলকিবাজির উন্নয়ন প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর ও ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া অজগর লাউয়াছড়ায় অবমুক্ত ৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠল সিলেট হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য লাউয়াছড়া উদ্যানের গাছ পাচারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও’র

কমলগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি সহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত

অনলাইন ডেস্ক / ১৪২ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লক্ষাদিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সোমবার (২৮এপ্রিল) ভোরে সাড়ে ৪টার দিকে আগুনে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বরত অফিসার ফয়েজ আহমদ।

স্থানীয়রা জানান, কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর তিলকপুর ( নগর পয়েন্ট) এলাকায় সোমবার ভোরে সাড়ে ৪টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান ও একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে সবপুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় ব্যবসায়ী জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি দোকান ও একটি বসতঘর পুড়ে প্রায় ৩০ টাকার ক্ষতি হয়েছে। মুহূর্তেই আশপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এসময় দোকানগুলোর ভেতরে থাকা মালামাল ও মূল্যবান সামগ্রী কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস দেরিতে ঘটনাস্থলে পৌঁছালেও আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে, ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি। প্রশাসনের কাছে অনুরোধ করছি তাদের সহযোগিতার জন্য।

বসতবাড়ি ও দোকান ভিটার মালিক হাসন মিয়া আগুনের সুত্রপাতের বিষয়ে জানান, আমার সাথে পূর্ব বিরোধ ছিল আমার এলাকার আখাইর মিয়ার ছেলে জাবের মিয়ার সাথে। তাকে ভোরে দেখতে পাই আমার বসত ভিটার সামনে একটি দোকনে সে আগুন লাগায়। সেখান থেকে আগুনের সুত্রপাত হয়। পরে এক এক করে ৪টি দোকান ও একটি ঘর পুড়ে চাই হয়ে যায়।

তিনি বলেন, পুলিশ, ইউএনও, ব্যবসায়ীবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ কে আমি বিষয়টি জানিয়েছি জাবের মিয়া আগুন লাগিয়েছে। আমি এর সুষ্ট বিচার সহ ক্ষতিপুরন চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফয়েজ আহমদ জানান, ‘ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে আনুমানিক ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় আমার ১০ লক্ষাদিক টাকার মালামাল উদ্ধার করি। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি।’

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর বলেন, ‘আমরা আগুনে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।’


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর