শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

কমলগঞ্জে ইকবাল হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রিপোর্টার : / ১৫৪ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫


মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেনের হত্যার বিচারের ও আসামীদের গ্রেপ্তারের দাবিতে চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসী এবং স্বেচ্চায় রক্তদান সামাজিক সংগঠনের আয়োজনে সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার চৈত্রঘাট বাজারে মানববন্ধন করেছেন।

ব্যববসায়ী সফিক মিয়ার সভাপতিত্বে ও মোস্তফা আহমদ ও আবু হানিফার যৌথ চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত ইকবালের পিতা এলাইচ মিয়া, সানওয়ার আহমদ, কয়েছ আহমদ, সুবাশ মল্লিক, গিয়াস মিয়া, পারভেজ মিয়া, নান্টু দেব, মাওলানা সামছুল ইসলাম,মাওলানা হাসান, শামিম আহমদ, সোয়েব আহমদ ফাহিম প্রমুখ।  

উল্লেখ্য-নিহতের স্বজনরা জানান, গত ২৫ এপ্রিল শুক্রবার ইকবাল তার স্ত্রীকে নিয়ে তার শ্বশুর বাড়ি কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামে শশুর বাড়িতে বেড়াতে গিয়ে ইকবাল নিখোঁজ হয়েছিল। পরদিন ২৭ এপ্রিল বড়গাছ এলাকায় রেললাইনের পাশে হাত পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর