বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় আদিবাসী তরুণীর মরদেহ উদ্ধার কমলগঞ্জে আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক হাসিবের ওপর হামলা কমলগঞ্জে গাছ চুরির মিথ্যা মামলায় ব্যবসায়ীকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন মৌলভীবাজারে পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস পরিদর্শনে সিলেট রেঞ্জ ডিআইজি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার সিগারেট জব্দ কমলগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জাফলংয়ে নৌকা ডুবি, তিনদিন পর পাথর শ্রমিকের লাশ ভাসল পানিতে

অনলাইন ডেস্ক / ২১৩ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ইসিএ এলাকার জাফলং জিরো পয়েন্টের কাছ থেকে পাথর আনতে গিয়ে পাথরবোঝাই নৌকা ডুবে নিখোঁজ হওয়ার তিন দিন পর শ্রমিক সাজল মিয়ার (৩৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার (২৭ এপ্রিল) সকালে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে গোয়াইনঘাট থানা পুলিশ।

নিখোঁজ সাজল মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চতুর্ভুজ গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় ঘটনার তিনদিন পর সাজল মিয়ার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতাহাল রিপোর্ট তৈরি করে।

উল্লেখ, গত বৃহস্পতিবার বৈরি আবহাওয়ার সময় একদল শ্রমিক টহলরত পুলিশ ও বিজিবির চোখ ফাঁকি দিয়ে ইসিএ এলাকার জাফলং জিরো পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে পাথর আনতে যান। পাথর নিয়ে আসার সময় নদীতে প্রবল স্রোত ও হঠাৎ বৈরি বাতাসের কারণে তারাহুড়া করতে গিয়ে পাথরবোঝাই নৌকাটি পানিতে ডুবে যায়। এ সময় তার সঙ্গে থাকা আশিকুল ইসলাম সাঁতার কেটে নদীর তীরে উঠলেও সাজল মিয়া নিখোঁজ থেকে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার এসআই জহর লাল দত্ত জানান, নিখোঁজ সাজল মিয়ার মরদেহ পানিতে ভেসে উঠলে তা উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর