রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

সুনামগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে যুবক খুন

অনলাইন ডেস্ক / ৪৩৪ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
সুনামগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে যুবক খুন

সুনামগঞ্জের দিরাইয়ে ঝাল মুড়ি খেয়ে ঝাল লাগাকে কেন্দ্র করে সুলফির আঘাতে যুবক খুন হয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার তাড়ল ইউনিয়নের তল বাউসী গ্রামে ঘটনাটি ঘটে।নিহত যুবক তল বাউসী গ্রামের মৃত সেবক দাসের ছেলে প্রান্ত দাস (২২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় স্থানীয় বাজারে ঝাল মুড়ি খেয়ে ঝাল লাগাকে কেন্দ্র করে শাকিল ও নিহতের ভাই পলাশের মধ্যে কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় আবার তাদের তল বাউসী গ্রামের খলাতে দেখা হলে আবার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাকিল ও নিহতের ভাই পলাশ দাস বাড়িতে চলে যায়। এর কিছুক্ষণ পরে শাকিল বাড়ি থেকে সুলফি নিয়ে এসে পলাশের ভাই প্রান্ত দাসকে খলায় পেয়ে তার বুকে আঘাত করলে ঘটনাস্থলেই প্রান্ত দাস মারা যায়।

দিরাই থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রান্তর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর