শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
রেলপথ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; এক্সক্যাভেটরসহ বিপুল সরঞ্জাম জব্দ নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ

শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ১৭৯ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রেলগেইট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ লোকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রাম গামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, দুপুর ১ টার দিকে চট্রগ্রাম গামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক লোক আহত হয়ে রেললাইনের পাশে পড়ে ছিলো। পরে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের লোকজন তাকে আহত অবস্থায় উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার শারমীন আক্তার বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা লোকটিকে নিয়ে আসে৷ মাথায় ও বুকে আঘাত পাওয়ার কারনে লোকটি হাসপাতালে আনার আগেই মারা যায়। লোকটির পরিচয় পাওয়া যায় নি। রেলওয়ে পুলিশ অই ব্যক্তির পরিচয় বের করার চেষ্টা চলছে। লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর