শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মৌলভীবাজারে বিএনপি নেতাদের সাথে মতবিনিময়ে যা বললেন প্রধানমন্ত্রী পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ পাইলট হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পথে কমলগঞ্জের মাহির মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের পর সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর জনসভা; ঝড়ো বতাসে প্যান্ডেল ভাঙলেও চা শ্রমিকদের আবেগের জোয়ার মক্তবে যাওয়ার পথে ৮ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয়

আ. লীগ ও বিএনপি নেতার দ্বন্ধে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

অনলাইন ডেস্ক / ১২৭ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পুর্ব বিরোধ ও গ্রামীণ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৮ টা থেকে সকাল সাড়ে ১০ দশটা পর্যন্ত উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের বিএনপি নেতা আক্তার মিয়া ও আওয়ামী লীগ নেতা শাজাহান মিয়া ওরফে শাজাহান মেম্বারের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছে বলে জানাগেছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তাৎক্ষণিক আহদের নাম পরিচয় পাওয়া যায়নি।সিলেট জেলা ট্যুর প্যাকেজ

পুলিশ ও স্হানীয় সুত্রে জানা গেছে, বিগত কয়েক বছর ধরে উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের বিএনপি নেতা আক্তার মিয়া ও আওয়ামী লীগ নেতা শাজাহান মিয়া ওরফে শাজাহান মেম্বারে মধ্যে গ্রাম পঞ্চায়েতের ফিসারি, জমির আয়ের আর্থিক হিসাব ও গ্রামীন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিলো। গত ২২ এপ্রিল (মঙ্গলবার) শাজাহান মেম্বারের পক্ষের একজনের পারিবারিক একটি ঝগড়াকে থামাতে গেলে শাজাহান মেম্বারের লোকজন আক্তার মিয়ার পক্ষের একজনকে মারধোর করে। এই বিষয়টি নিয়ে গত দুইদিন যাবত উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। এরই জের ধরে শুক্রবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান বলেন, খবর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর