শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

কমলগঞ্জে নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জীর জন্মবার্ষিকী পালিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: / ১৮৫ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জীর জন্মবার্ষিকী স্বরণে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মণিপুরি রাসনৃত্যে বিশেষ অবদান রাখায় রাসনৃত্য গুরু চন্দ্র মোহন সিংহকে ললিতকলা একাডেমি থেকে সম্মাননা প্রদান করা হয়।

শুক্রবার সকাল ১১ টায় মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে একাডেমির অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মণিপুরি ললিতকলা একাডেমির উপ-পরিচালক (অতি:দায়িত্ব) প্রবাস চন্দ্র সিংহের সভাপতিত্বে ও সংগীত প্রশিক্ষক সুতপা সিনহা সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মণিপুরি রাসলীলার ওস্তাদ চন্দ্র মোহন সিংহ, অবসরপ্রাপ্ত শিক্ষক বসন্ত কুমার সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এম, এ, ওয়াহিদ রুলু, মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সহ সভাপতি রঞ্জু সিংহ, সাংবাদিক নির্মল এস পলাশ, সালাউদ্দিন শুভ প্রমুখ।

জানা যায়, নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জী ছিলেন একজন নৃত্যগুরুল কমলগঞ্জের বালিগাঁও গ্রামে তার জন্ম। তিনি কবিগুরু রবীন্দ্রনাথের প্রতিষ্ঠিত শান্তি নিকেতনে মণিপুরি নৃত্যের একজন প্রশিক্ষক ছিলেন এবং মণিপুরি নৃত্য প্রচার ও প্রসারে নীলেশ্বর মুখার্জী রবীন্দ্রনাথের সহযোগী ছিলেন।

তিনি গীতিনাট্য চিত্রাংগদা ও নীটির পূজাসহ অসংখ্য গীতিনাট্য পরিবেশন, অভিনয় ও নৃত্যগীতে বিশেষ ভুমিকা রাখেন।

ভারতের সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরাগান্ধী তাহার ছাত্রী ছিলেন এবং তার মৃত্যুতে শোকবার্তা প্রেরণসহ তৎসময়ে দশ হাজার টাকা দিয়েছিলেন শ্রাদ্ধ্য অনুষ্ঠানে


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর