শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে ভেলকিবাজির উন্নয়ন প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর ও ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া অজগর লাউয়াছড়ায় অবমুক্ত ৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠল সিলেট হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য লাউয়াছড়া উদ্যানের গাছ পাচারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও’র

মানুষ সামনের অগ্রহায়ণ মাসের শেষে জাতীয় নির্বাচন চায়: নাসের রহমান

রিপোর্টার : / ১৪০ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, এখন একটা কথা উঠেছে, নির্বাচন আগে না বিচার আগে। অবশ্যই বিচার আগে। এখন বৈশাখ মাস চলছে। এই বিচার আগামী তিনমাসের মধ্যে শেষ করতে হবে। সংস্কার কাজও তিনমাসের মধ্যে সম্ভব। তারপরেও অন্তবর্তীকালীন সরকারের হাতে আরো কয়েকমাস সময় থাকে অগ্রহায়ণ মাস আসতে। মানুষ সামনের অগ্রহায়ণ মাসের শেষে জাতীয় নির্বাচন চায়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে আমতৈল উচ্চ বিদ্যালয়ে মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসের রহমান আরো বলেন, গত সাড়ে পনোরো বছর আমরা রাজনীতি করতে পারিনি। এরকম ইউনিয়ন সম্মেলন চিন্তাও করা যায়নি। এরকম পোগ্রামের আয়োজন করলেই পুলিশের পাঁচটা গাড়ি এসে আমাদের মিটিং বন্ধ করে দিতো। স্বৈরাচার তখনো কিন্তু বুঝে নাই, যে তার দিন একদিন শেষ হবে। এই স্বৈরাচারের বিরুদ্ধে আটমাস আগে যা ঘঠেছে, এগুলো সরাসরি আল্লাহর বিচার। সীমাহীন লাগামহীন জুলুম নির্যাতন চালিয়েছে। একটা সাতাত্তর বছর বয়সী মহিলা পনেরোশত মানুষকে হত্যা করেও ক্ষমতায় থাকার চেষ্টা করেছে। বিশ হাজার মানুষকে আহত করেছে। জানালা দিয়ে যারা তাকাইছে তাদেরকেও গুলি করেছে। এই শেখ হাসিনার বিচার আগামী কয়েক মাসের মধ্যে এই বাংলার মাটিতে হতে হবে এবং তার বিচার মৃত্যুদন্ড ছাড়া আর কোন বিচার নাই। শেখ হাসিনার নির্দেশে এই পুলিশ বাহিনী স্বেচ্ছচারভাবে নির্বেচারে মানুষকে গুলি করে মেরেছে। এর বিচার হতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলাম, বকসী মিছবাউর রহমান, মুজিবুর রহমান মজনু, সদর উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আয়াছ আহমদ, যুগ্ম আহ্বায়ক মারুফ আহমদ। এতে সভাপতিত্ব করেন আমতৈল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর